মশা তাড়ানোর কার্যকরী পাঁচটি সহজ উপায়

২৯ জুলাই ২০২৬

বাড়িতেই রয়েছে মশা তাড়ানোর সহজ সমাধান; কেমিক্যালযুক্ত স্প্রে বা কয়েল ছাড়াই মিলবে মুক্তি।

মশা কেবল এক বিরক্তিকর উপদ্রবই নয়, এটি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো মারাত্মক রোগ ছড়িয়ে মানুষের মৃত্যুর কারণও হতে পারে। বাজারে প্রচলিত স্প্রে, কয়েল বা অ্যারোসল ব্যবহার করেও অনেক সময় মশার হাত থেকে রেহাই পাওয়া কঠিন হয়ে পড়ে।

তবে কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে খুব সহজে ও কম সময়ে মশা তাড়ানো সম্ভব। জেনে নিন মশা তাড়ানোর অত্যন্ত কার্যকরী ৫টি ঘরোয়া উপায়:

  • বিশেষ তেলের মিশ্রণ: একটি পাত্রে নারকেল তেল, নিমের তেল, লবঙ্গের তেল এবং পিপারমেন্ট তেল সমান পরিমাণে মিশিয়ে একটি বোতলে রাখুন। রাতে ঘুমানোর আগে এই তেলের মিশ্রণ শরীরে মেখে নিলে মশা কাছে আসবে না।
  • তেজপাতা ও কর্পূরের ধোঁয়া: নিমের তেলের সাথে কর্পূর মিশিয়ে একটি স্প্রে বোতলে নিন। এরপর তেজপাতার ওপর সেই মিশ্রণ স্প্রে করে (বা হাত দিয়ে লাগিয়ে) তেজপাতাটি জ্বালিয়ে দিন। এই ধোঁয়ায় ঘরের সব মশা মুহূর্তের মধ্যে পালিয়ে যাবে।
  • নিমের তেলের প্রদীপ: রাতে ঘুমানোর সময় মাথার কিছু দূরে নিমের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। মশার উপদ্রব বেশি হলে তেলের সাথে কিছুটা কর্পূর মিশিয়ে নিতে পারেন। এতে মশা ধারেকাছে ঘেঁষবে না।
  • বাড়িতে ‘ব্যাট হাউস’ তৈরি: চামচিকা এক ঘণ্টায় শত শত পোকামাকড় ও মশা খেতে পারে। তাই বারান্দা বা ভেন্টিলেটরের কাছে চামচিকা থাকার জন্য ‘ব্যাট হাউস’ বানিয়ে রাখতে পারেন।
  • শুকনো চা-পাতার ব্যবহার: ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিন। ধুনোর বদলে এই শুকনো চা-পাতা পোড়ালে যে ধোঁয়া তৈরি হবে, তাতে ঘর থেকে মশা-মাছি দূর হবে।

সর্বশেষ