চাকরি দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

২৯ জুলাই ২০২৬

চারটি ক্যাটাগরিতে জনবল নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী; অনলাইনে আবেদন চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত।

বাংলাদেশ সেনাবাহিনীতে ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সে অফিসার ক্যাডেট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি ক্যাটাগরিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

নিয়োগের বিভাগসমূহ:

  • সিগন্যালস কোর: (পুরুষ)
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর: (পুরুষ)
  • আর্মি এডুকেশন কোর (এইসি): অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক (পুরুষ) এবং মেডিক্যাল ফিজিসিস্ট (পুরুষ/মহিলা)
  • রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি): (পুরুষ)

বয়সসীমা ও বৈবাহিক অবস্থা:

  • বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
  • পুরুষ প্রার্থী: অবিবাহিত। তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ২৬ বছরের বেশি হলে বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
  • মহিলা প্রার্থী: অবিবাহিতা বা বিবাহিতা।

আবেদন ফি ও আবেদন পদ্ধতি: আবেদন ফি ৫০০ টাকা। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট join.army.mil.bd-এ প্রবেশ করে হোমপেজের ‘Apply Now’-তে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের সময়সীমা:

অনলাইনের মাধ্যমে আগামী ২৪ আগস্ট, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

সর্বশেষ