৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি ঘোষণা

৩ আগস্ট ২০২৬

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো ওই চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।

সর্বশেষ