বিনামূল্যে বাংলাদেশিদের লন্ডনে পড়ার সুযোগ, যেভাবে আবেদন

১৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাজ্যে বিনামূল্যে এক বছরের স্নাতকোত্তর (মাস্টার্স) করার সুযোগ দিচ্ছে দেশটির মর্যাদাপূর্ণ ‘চেভেনিং বৃত্তি’। নেতৃত্বদান ও বৈশ্বিক সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিশীল বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক তৈরি ও একাডেমি দক্ষতা বিকাশে এ বৃত্তি বিশেষ ভূমিকা রাখবে।

আবেদনের প্রধান শর্তাবলি:

  • নাগরিকত্ব: চেভেনিংয়ের যোগ্য দেশের (বাংলাদেশ) নাগরিক হতে হবে।
  • কাজের অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রির পর কমপক্ষে ২ বছর বা মোট ২,৮০০ ঘণ্টার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ডিগ্রির মেয়াদ: আবেদন শেষ হওয়ার অন্তত ২ বছর আগে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে।
  • বিশ্ববিদ্যালয় নির্বাচন: যুক্তরাজ্যের তিনটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের যোগ্য কোর্সে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অন্তত একটিতে নিঃশর্ত ভর্তির সুযোগ (Unconditional Offer) পেতে হবে।
  • দেশে ফেরার অঙ্গীকার: পড়াশোনা শেষে অন্তত ২ বছরের জন্য বাংলাদেশে ফিরে আসার বাধ্যবাধকতা রয়েছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের চেভেনিংয়ের অফিসিয়াল আবেদন পোর্টালে গিয়ে প্রথমে যোগ্যতা-সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যোগ্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে মূল আবেদনপত্র জমা দিতে হবে।

প্রাথমিকভাবে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হলে ছবি সংবলিত পরিচয়পত্র, স্নাতকের শিক্ষাগত সনদ এবং রেফারেন্স লেটার আপলোড করতে হবে। এসব নথি সাক্ষাৎকারের অন্তত ৭ কর্মদিবস আগে জমা দেওয়া বাধ্যতামূলক।

সর্বশেষ