৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পোস্টাল ব্যালট দ্রুত ফেরত পাঠানোর তাগিদ ইসির

২৪ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোটাধিকার প্রয়োগ করছেন, তাদের ব্যালট পেপার দ্রুততম সময়ের মধ্যে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, ব্যালট পেপারগুলো আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামটি জমা দেবেন। নির্ধারিত সময়ের পরে পৌঁছালে সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না।

এবারের নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে তিন শ্রেণির নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন:

  • সরকারি চাকরিজীবী (যারা নির্বাচনি এলাকার বাইরে কর্মরত)।
  • আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
  • কারাগারে আটক কয়েদিরা।

ইসির তথ্যমতে, এবার ১২০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসীসহ মোট ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬