২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ বোতল মদসহ আটকের ঘটনায় যা বললেন মেহজাবীন

২২ ফেব্রুয়ারি ২০২৬

গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকা ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হওয়ার খবরটি অস্বীকার করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয় যে তার লাগেজে মদ পাওয়া গেলেও বিমানবন্দর কর্তৃপক্ষ রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। রোববার ২২ ফেব্রুয়ারি এক পোস্টে মেহজাবীন এই অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

মেহজাবীন বলেন তাকে বারবার নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে এবং এর আগেও একটি মিথ্যা মামলায় তাকে হয়রানি করা হয়েছিল যেখান থেকে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন। তিনি যখন নতুন কাজে মনোনিবেশ করছেন ঠিক তখনই তার মানহানি করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় প্রযুক্তির অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি কেবল নিজের কাজ নিয়ে এগিয়ে যেতে চান এবং পেশাগত কাজ নিয়ে আলোচনা হোক তা-ই প্রত্যাশা করেন।

সর্বশেষ