১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে চুরির গরুতে ইফতার মাহফিল জানাজানির পর মূল্য পরিশোধ

২৮ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটের ওসমানীনগরে চোরাই গরু দিয়ে এক যুক্তরাজ্য বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল আয়োজনের ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই কর্মী গরুর মালিককে বাজারমূল্য পরিশোধ করে ঘটনাটি সমাধান করেছেন। গ্রামের সালিসে প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক চুরির দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়া গত জানুয়ারি মাসে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেশে এসেছিলেন এবং ২৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে এই ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন।

ইফতার মাহফিলের জন্য জবাই করা গরুটি যে চুরি করা ছিল তা পরে জানাজানি হয়। চাঞ্চল্যকর এই তথ্যটি সামনে আসে খোদ প্রবাসীর বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে যেখানে চুরি করা গরুটি বাড়িতে নিয়ে আসার দৃশ্য ধরা পড়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরবর্তীতে স্থানীয় সালিসের মাধ্যমে গরুর মালিককে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

সর্বশেষ

২৮ ফেব্রুয়ারি ২০২৬
২৮ ফেব্রুয়ারি ২০২৬