১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

১৫ মার্চ ২০২৬

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) সরকারের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহীতে মো. এরশাদ আলী, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ এবং সিলেটে আবুল কাহের চৌধুরী। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ এবং গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান নিয়োগ পেয়েছেন। চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী এবং কুমিল্লায় মো. মোশতাক মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত এই প্রশাসকরা নিজ নিজ জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

সর্বশেষ