১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম

১১ জুন ২০২৬

দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আরও এক দফা কমলো স্বর্ণের দাম। এবার সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায়, বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ এর সভায় দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বর্ণের নতুন দরপত্র:

বাজুসের ঘোষণা অনুযায়ী, আজ থেকে দেশের বাজারে বিভিন্ন মানের স্বর্ণের প্রতি ভরির দাম নিচে দেওয়া হলো—

  • ২২ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা (ভরি)
  • ২১ ক্যারেট: ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা (ভরি)
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা (ভরি)
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা (ভরি)

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত ৫% ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এছাড়া অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী আলাদা মজুরি যুক্ত হবে।

সর্বশেষ