দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সব রেকর্ড ভেঙে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম একলাফে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।
শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই মূল্যবান ধাতুর দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কোন ক্যারেটের কত দাম: বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সংশোধিত মূল্য তালিকা নিচে দেওয়া হলো:
- ২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা (ভরিপ্রতি বৃদ্ধি ৫,৪৮২ টাকা)
- ২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা



