নতুন পে স্কেল কার্যকর হলে বকেয়া বেতন যেভাবে পাবেন চাকরিজীবীরা

২ আগস্ট ২০২৬

নতুন অর্থ বছর থেকেই নবম জাতীয় বেতন কাঠামো শুরুর ঘোষণা দিয়েছে সরকার এবং সংসদে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জুলাই মাস থেকেই তা কার্যকরের কথা জানান। তবে জুলাই মাস পার হয়ে গেলেও এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পুরোনো বেতন কাঠামো অনুযায়ীই বেতন গ্রহণ করছেন।

অর্থ বিভাগ সূত্র নিশ্চিত করেছে যে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ করে প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবে পরিশোধ করা হবে। ফলে চাকরিজীবীদের আর্থিক প্রাপ্য নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না বলে জানানো হয়েছে।

বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য মন্ত্রিসভার অনুমোদন, বিভিন্ন খাতের আদেশ প্রস্তুত, ভেটিং, এসআরও নম্বর গ্রহণ এবং বিজি প্রেসে প্রজ্ঞাপন প্রকাশের মতো বেশ কিছু আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন করতে হয় বিধায় প্রজ্ঞাপন জারিতে কিছুটা সময় লাগছে।

সর্বশেষ