রাজধানী ঢাকায় কেনাকাটার জন্য বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেওয়া জরুরি। অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার যেসকল মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে, তা নিচে তুলে ধরা হলো।
বন্ধ থাকবে যেসব মার্কেট:
- নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট ও শ্যামবাজার পাইকারি দোকান।
- আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট ও দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট।
- ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট ও সামাদ সুপার মার্কেট।
- রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার ও চকবাজার।
- ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশন।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট:
- শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ ও জুরাইন।
- করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড় ও ধোলাইখাল।
- জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা ও গেণ্ডারিয়া।
- নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী ও স্বামীবাগ।
- আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।



