দেশের ১৩ বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

১২ নভেম্বর ২০২৬

এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আবেদন ১ জানুয়ারি ও পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে ইউজিসির সেই সুপারিশ সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের পূর্বনির্ধারিত সূচিতেই অনড় রয়েছে। অন্যদিকে পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে বা পুনর্নির্ধারণ করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নিচে তুলে ধরা হলো:

১. ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইউজিসির অনুরোধ আমলে না নিয়ে পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি।

  • আবেদনের সময়: ১২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬।
  • পরীক্ষার সূচি: আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর ২০২৬; বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর; চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর।

২. রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানো হলেও আবেদনের সময় অপরিবর্তিত রয়েছে।

  • আবেদনের সময়: ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৬ (সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর অতিরিক্ত ৫ থেকে ৭ দিন আবেদনের সুযোগ থাকবে)।
  • পরীক্ষার সূচি: ১২ ফেব্রুয়ারি ২০২৭ (‘বি’ ইউনিট), ১৩ ফেব্রুয়ারি (‘সি’ ইউনিট) এবং ২০ ফেব্রুয়ারি (‘এ’ ইউনিট)।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পূর্বনির্ধারিত তারিখেই জবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • আবেদনের সময়: ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬।
  • পরীক্ষার সূচি: ১ জানুয়ারি ২০২৭ (‘এ’), ৮ জানুয়ারি (‘ই’), ১৫ জানুয়ারি (‘বি’), ২২ জানুয়ারি (‘সি’) এবং ২৩ জানুয়ারি (‘ডি’ ইউনিট)।

৪. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের সুযোগ দিতে আবেদনের সময়সীমায় কিছুটা পরিবর্তন এনে পূর্বঘোষিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে চবি।

  • আবেদনের সময়: ১০ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭ (ফি জমাদানের শেষ তারিখ ১২ জানুয়ারি)।
  • পরীক্ষার সূচি: ২৯ জানুয়ারি (‘সি’), ৩০ জানুয়ারি (‘এ’), ৫ ফেব্রুয়ারি (‘বি’), ৬ ফেব্রুয়ারি (‘ডি’ ইউনিট)। এ ছাড়া ৩ ও ৪ ফেব্রুয়ারি উপ-ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫. কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও এখানে আবেদনের সুযোগ পাবেন। কুমিল্লার পাশাপাশি এবার চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা কেন্দ্র থাকবে।

  • আবেদনের সময়: ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬।
  • পরীক্ষার সূচি: ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল), ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন) এবং ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা হবে।

৬. মেডিক্যাল ও ডেন্টাল কলেজ সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

৭. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর থেকে বুয়েটের আবেদন শুরু হবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২৭।

৮. খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৯. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) গত ১০ নভেম্বর থেকে কুয়েটের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি ২০২৭।

১০. মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তারিখে পরিবর্তন এনে নতুন সূচি অনুযায়ী আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি।

১১. বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এইউবি) নতুন সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ২০২৭ স্নাতক স্তরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র থাকবে বিএএফ শাহীন কলেজ (ঢাকা) ও লালমনিরহাট ক্যাম্পাসে।

১২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে পরীক্ষার তারিখ এগিয়ে এনে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে।

১৩. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পূর্বনির্ধারিত সময়সূচি বহাল রেখে আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ (শুক্র ও শনিবার ছাড়া) পর্যন্ত ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

সর্বশেষ